সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর ‘দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে’  মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে স্কুলছাত্র নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হোসেন আলী (১৫) নামে এক বাংলাদেশি স্কুলছাত্র নিহত হয়েছে।

শুক্রবার রাত ১১টা দিকে আহত অবস্থায় ঠাকুরগাঁও শহরে আনার পথে তার মৃত্যু হয়।
নিহত হোসেন আলী উপজেলার গেদুরা ইউনিয়নের কাঁঠালডাঙ্গী গ্রামের মোস্তফার ছেলে। সে ভরনিয়া মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র।

উপজেলার গেদুরা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড সদস্য মঞ্জুরুল ইসলাম গণমাধ্যমকে জানান, স্কুলছাত্র হোসেন আলী শুক্রবার বিকাল পর্যন্ত বাড়িতে ছিল। সন্ধ্যার পর দলবদ্ধ হয়ে বাড়ি থেকে দক্ষিণে ডাবরি সীমান্ত এলাকায় যায়।

ওই সময় তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়ে সীমান্তের বিপরীতে ভারতের নারগাঁও বিএসএফ চৌকির টহল দল। এ সময় বিএসএফের বুলেটে হোসেন আলী গুরুতর আহত হয় এবং অন্যরা ফিরে আসে। আহত স্কুলছাত্রকে উদ্ধার করে ঠাকুরগাঁও শহরে আনার পথে রাত ১১টার দিকে হোসেন আলী ঠাকুরগাঁও রোড এলাকায় তার মৃত্যু হয়।

হরিপুর থানার ওসি রুহুল কুদ্দুস বলেন, ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর হোসেন আলীর দাফন সম্পন্ন হবে।

ঠাকুরগাঁও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিও লে. কর্নেল মোহাম্মদ হোসেন জানান, গরু ব্যবসায়ীর লাশ নিয়ে আসার জন্য পতাকা বৈঠক চলছে।

আরও পড়ুন- রাসুল সা.-এর ২৪ ঘন্টার সংক্ষিপ্ত রুটিন
২০১৮ সালের বিশ্বসেরা ১০ মুসলিম ব্যক্তিত্ব
বিয়ের পর হানিমুন: ইসলাম কী বলে?

আরএম-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ