সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর ‘দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে’  মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

টাঙ্গাইলে আইনজীবিকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইলের ঘাটাইলে এক আইনজীবিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে ঘাটাইল উপজেলার সাগরদিঘীর বেতুয়াপাড়া এ ঘটনা ঘটে। নিহত আইনজীবীর নাম ফরহাদ হোসেন (৪৫)। এই ঘটনায় পুলিশ ওই আইনজীবীর চাচাতো ভাই রুবেল মিয়াকে গ্রেফতার করেছে ।

পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার সাগরদিঘী বেতুয়াপাড়া গ্রামের হাফেজ উদ্দিনের ছেলে আইনজীবী ফরহাদ হোসেনের সঙ্গে চাচা মো. রফিকুল ইসলামের জমি নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধের জেরে শনিবার বিকেল ৪টার দিকে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়।

এর মধ্যে রফিকুলের ছেলে  রুবেল চাপাতি দিয়ে কুপিয়ে ফরহাদকে মারাক্তক আহত করে। পরে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ফরহাদ মারা যান। ঘটনার পর পরই সাগরদিঘী তদন্ত কেন্দ্রে গিয়ে আত্মসমর্পন করে রুবেল।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন- রাসুল সা.-এর ২৪ ঘন্টার সংক্ষিপ্ত রুটিন
২০১৮ সালের বিশ্বসেরা ১০ মুসলিম ব্যক্তিত্ব
বিয়ের পর হানিমুন: ইসলাম কী বলে?
সমাজে প্রচলিত ৩টি ভুল মাসআলা
লোকমুখে প্রচলিত ৩টি জাল হাদিস

আরএম-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ