শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি

কোটা আন্দোলনে সমর্থন; ঢাবি শিক্ষককে হত্যার হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে শিক্ষার্থীদের পাশে থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক খানকে মুঠোফোনের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানিয়ে তিনি শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা গেছে, বিভিন্ন সময় আবদুর রাজ্জাক খানের মোবাইলে +৩৩১২৩৪৫৬৭৮ নম্বর থেকে ফোন করে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। কোটা আন্দোলনে ছাত্রদের পাশে না থাকতে বলা হয়।

এ বিষয়ে আবদুর রাজ্জাক খান বলেন, আমাকে বিভিন্ন সময় এই নম্বর থেকে কল দিয়ে হুমকি দেওয়া হচ্ছিল। কয়েক দিন আগে আমাকে কল দিয়ে বলেন, আমি তোর বাপ, শিক্ষার্থীদের আন্দোলনে কেন গিয়েছিলি? আবার ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলিস। তোর এত বড় সাহস। তোকে দেখে নিব।

কারা হুমকি দিতে পারে? আরটিভি অনলাইনের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হুমকি দাতা ছাত্রলীগের বিরুদ্ধে না লিখতে বলেছে। আমি কোটা আন্দোলনের পূর্বেও ছাত্রলীগের বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে ফেসবুকে বিভিন্ন লেখা লিখেছি। তবে হুমকির সাথে ছাত্রলীগ নাও জড়িত থাকতে পারে। নিরাপত্তা চেয়ে এর মধ্যে থানায় আমি একটা মামলা করেছি।

আরও পড়ুন: কোটা কর্মদিবসপর্যালোচনা কমিটির মেয়াদ বাড়ল ৯০ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ