সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর ‘দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে’  মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কারী রহমাতুল্লাহ-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কিশোরগঞ্জ প্রতিনিধি:  বাংলাদেশ নূরানী তালিমুল কোরআন বোর্ডের প্রতিষ্ঠাতা  মাওলানা কারী রহমাতুল্লাহ রহ এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জুলাই) কিশোরগঞ্জের বয়লায় অবস্থিত জামিয়া নূরানীয়া তারাপাশা মাদরাসায় এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জামিয়া নূরানীয়া তারাপাশার মহা পরিচালক মুফতি আবুল বাশারের সভাপতিত্বে উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সিরিয়াল সহ-সভাপতি ও আল জামিয়াতুল ইমদাদিয়া এর মহা পরিচালক আল্লামা আযহার আলী আনোয়ার ।

স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আল্লামা আযহার আলী আনোয়ার শাহ বলেন,  কারী সাহেব আমার দশ বছরের বড় ছিলেন। তিনি ছিলেন রঈসুল মুআল্লিমীন অর্থাৎ মুওয়াল্লীম গনের মুওয়াল্লীম। তিনি নূরানী তালিমুল কোরআন বোর্ড প্রতিষ্ঠা করে কেবল বাংলাদেশকে আলোকিত করেননি বরং এর দ্বারা সারা বিশ্বকে আলোকিত করেছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা জমির উদ্দিন নানুপুরী রহ. এর খলিফা আল্লামা হুসাইন আহমদ, নূরানী তালিমুল কোরআন বোর্ডের সভাপতি কারী বেলায়াত এর পুত্র কারী কালিমুল্লাহ, আল জামিয়াতুল ইমদাদিয়ার সিনিয়র মুহাদ্দিস আল্লামা ইমদাদুল্লা, আয়েশা সিদ্দিকা রা. কওমি মহিলা মাদরাসা এর মহা পরিচালক আল্লামা শাহ ইসমাঈল, মাসিক আদর্শ নারীর সম্পাদক মাওলানা আবুল হাসান শামসাবাদী,  নূরানী তালিমুল কোরআন বোর্ডের মুওয়াল্লিম আল্লামা ইব্রাহীম প্রমুখ।

পরিশেষে তাঁর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

আরও পড়ুন: পর্নোগ্রাফি থেকে মুক্তি পেতে ইসলামের ৬ নির্দেশনা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ