বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

সেপ্টেম্বরে শুরু বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সেপ্টেম্বর থেকে শুরু হবে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া। কিন্তু আসন সংকটে অন্তত সাড়ে তিন লাখ শিক্ষার্থী উচ্চ শিক্ষার সুযোগ পাবে না।

মঞ্জুরি কমিশন বলছে, এইচএসসির পর অনেক শিক্ষার্থী ঝরে পড়ে। তাই যারা চাইবে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে।

এ বছর ১০ বোর্ডে ১২ লাখের বেশি ছাত্রছাত্রী এইচএসসি পরীক্ষা দিয়েছে। পাস করেছে ৮ লাখ ৫৮ হাজার ৮০১ জন।

এখন শুরু বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রতিযোগিতা। কিন্তু পাস করা শিক্ষার্থীর চেয়ে বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা কম। ৩৭টি সরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ এবং ৯২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আসন আছে ছয় লাখ ৩৬ হাজার তিনশ ৪৩টি।

এছাড়া মেডিকেল ও ডেন্টাল কলেজে আসন আছে চার হাজার তিনশ ৪৪টি। ঢাকা বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য বললেন, মেধাবীরা পছন্দমত বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে, এটাই স্বাভাবিক।

শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা নেয়ার পরামর্শ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। একই সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খোঁজ খবর নিয়ে ভর্তি হতে বলছেন তিনি।

শিশুর হাতে মোবাইল কতটা ভয়ঙ্কর? দূর করবেন কিভাবে?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ