শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বরিশাল সিটি নির্বাচনে বহিরাগতদের নিয়ে শঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বহিরাগতদের নিয়ে শঙ্কা বাড়ছে।

নগরীর বেশিরভাগ আবাসিক হোটেলে ভোটের আগের পাঁচ দিনের সকল কক্ষ বুকিং হয়ে গেছে।

অনেক রাজনৈতিক নেতাকর্মীর নামে‌ই রয়েছে বুকিং। আবাসিক হোটেল ও মেসে তল্লাশী চালানো হবে বলে জানিয়েছে পুলিশ।

আগামী ৩০ জুলাই বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনের ভোট। নিয়ম অনুযায়ী ২৭ জুলাই এর পর নগরীতে অবস্থান করতে পারবেন না বহিরাগতরা।

কিন্তু নগরীর হোটেলগুলোর বুকিং বলছে, কোন কক্ষ খালি নাই। রাজনৈতিক দলের একাধিক নেতার নামেও করা হয়েছে বুকিং।

আতঙ্ক রয়েছে ভোটার ও কিছু প্রার্থীর মাঝে। তারা প্রশাসনের নজরদারির দাবি জানিয়েছেন।

সিপিবির মেয়র প্রার্থী আবুল কালাম আযাদ বলেন, বহিরাগতদের দিয়ে নির্বাচনকে প্রভাবিত করতে পারে জোট-মহাজোটের কর্মীরা।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হোটেল ও মেসগুলোতে চালানো হবে তল্লাশি।বরিশাল নগরীতে ছোট-বড় মিলিয়ে আবাসিক হোটেল রয়েছে ৮৪টি।

শিশুর হাতে মোবাইল কতটা ভয়ঙ্কর? দূর করবেন কিভাবে?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ