বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

কোটা সংস্কারসহ চারদফা দাবিতে জাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবিলম্বে কোটার যৌক্তিক সংস্কার করে প্রজ্ঞাপন জারিসহ চারদফা দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

অন্য দাবিগুলো হলো-আন্দোলনে গ্রেফতারদের মুক্তি, সন্ত্রাসী হামলার বিচার এবং জাবিতে এক শিক্ষার্থীকে ধর্ষণের হুমকিদাতাদের শাস্তি নিশ্চিত করা।

এ বিষয়ে জাবি শাখা সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক শাকিলুজ্জামান বলেন, আমাদের যৌক্তিক দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত ও ধর্ষণের হুমকিদাতাদের দ্রুত শাস্তির আওতায় আনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধনে বিভিন্ন বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: হঠাৎ ফেসবুক লাইভে ‘নিখোঁজ’ কোটা নেতা তারেক (ভিডিও)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ