বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

আলিম পরীক্ষায় বেড়েছে পাসের হার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় পাসের হার বেড়েছে। এবার গড় পাসের হার ৭৮ দশমিক ৬৭ শতাংশ। গেল বছর ছিল ৭৭ দশমিক ০২ শতাংশ। ফলে পাশের হার বেড়েছে ১ দশমিক ৬৫ শতাংশ।

এবার মাদ্রাসা বোর্ডে পরীক্ষা দিয়েছিল ৯ লাখ ৭৭ হাজার ৯৩ জন, এর মধ্যে পাস করেছেন ৭৬ হাজার ৯৩২ জন। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২৪৪ জন। যা গতবছর ছিল ১ হাজার ৮১৫ জন। ফলে জিপিএ-৫ কমেছে ৫৭১ জন।

আজ বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সেখানে তিনি ফলাফলের সংক্ষিপ্ত কিছু তথ্য তুলে ধরেন।

মাদরাসা, কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডে এবার সারাদেশে পাসের গড় হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ। এবারের মোট জিপিএ-৫ পেয়েছেন ২৯ হাজার ২৬২ জন।

আটটি সাধারণ শিক্ষা বোর্ডর অধীনে শুধু এইচএসসি পরীক্ষা দিয়েছে ১০ লাখ ৭২ হাজার ২৮ জন। পাসের গড় হার ৬৪ দশমিক ৫৫ শতাংশ। গতবার এ হার ছিল ৬৬ দশমিক ৮৪ শতাংশ। এখানেও পাসের হার কমেছে। এবারের জিপিএ-৫ পেয়েছেন ২৫ হাজার ৫৬২ জন। গতবার পেয়েছিল ৪৮ হাজার ২৪২ জন।

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষা দিয়েছেন ১১ লাখ ৮ হাজার শিক্ষার্থী। এর মধ্যে ৮৯ হাজার ৮৯ জন। ফলে পাসের হার দাঁড়িয়েছে ৭৫ দশমিক ৫০ শতাংশ।

চলতি বছর ২ এপ্রিল থেকে ১৩ মে এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা চলে। এরপর ১৪ থেকে ২৩ মে নেয়া হয় ব্যবহারিক পরীক্ষা।

সারাদেশে দুই হাজার ৫৪১টি কেন্দ্রে এবার ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ