শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

একই দিনে মারা গেলেন প্রতিমন্ত্রী পলকের ২ ভাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের খালাতো দুই ভাই মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

প্রতিমন্ত্রী পলকের ওই দুই ভাই হলেন নাটোরের সিংড়া পৌর শহরের চাঁদপুর মহল্লার আলহাজ আব্দুর রহিমের ছেলে আলহাজ আবুল কালাম আজাদ ওরফে নজু (৫০) ও আলহাজ গোলাম কিবরিয়া (৬২)।

পারিবারিক সূত্রে জানা গেছে, সিংড়া বাজারের মেসার্স প্রিয়ন্ত ট্রেডার্সের প্রতিষ্ঠাতা ও চৌগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আলহাজ আবুল কালাম আজাদ ওরফে নজু বুধবার ভোরে অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এরপর দুপুর ১২টায় অপর সহোদর বড় ভাই আলহাজ গোলাম কিবরিয়া একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরে উপজেলা কোর্ট মাঠে পৃথক পৃথক জানাজা শেষে বালুয়া বাসুয়া কবরস্থানে তাদের দাফন করা হয়।

তাদের মৃত্যুতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, স্থানীয় আওয়ামী লীগ, বিএনপিসহ উপজেলার বিভিন্ন সংগঠন গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

আরও পড়ুন: এসিল্যান্ডের নির্দেশে মসজিদ না ভাঙায় ২ জনকে আটক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ