বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

‘আমার মনের আশা; এমন একটি দেশ জাতিকে উপহার দেবো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত এলাকা ইটনা। যেখানকার তরুণরা শহরে এসে পড়ালেখা করা দুঃস্বপ্ন বলে মনে করে। সেই দুর্গম হাওরাঞ্চল থেকে উঠে আসা এক তরুণের নাম মাওলানা নাসিরুদ্দীন

কিশোরগঞ্জ শহরের পূর্বে পাশে বয়লায় অবস্থিত জামিয়া নূরানিয়া তারাপশা মাদরাসা থেকে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদীসে পরীক্ষা দিয়ে ১৪৭৪৭ জন ছাত্রের মাঝে মেধা তালিকায় অর্জন করেছে দ্বিতীয় স্থান।

তার এমন ঈর্ষণীয় ফলাফল আলোড়ন সৃষ্টি করেছে পুরো কিশোরগঞ্জ জেলায়। হাওরের কাঁদামাটি থেকে উঠে আসা তরুণ, মফস্বলের একটি মাদরাসায় পড়ে এমন ঈর্ষণীয় ফলাফল করার পেছনের কারণ এবং তাঁর বর্তামান অনুভূতি ও ভবিষ্যৎ নিয়ে তার মুখোমুখি হয়েছিল আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডটকমের কিশোরগঞ্জ প্রতিনিধি মাহমুদুল হাসান

আওয়ার ইসলাম: আপনি সারা বাংলাদেশে মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করছেন, অনুভূতি কেমন?

মাওলানা নাসিরুদ্দীন : আমি দ্বিতীয় হইনি। আল্লাহ তায়ালা অনুগ্রহ করে আমাকে এ নেয়ামত দান করেছেন সুতরাং অনুগ্রহপ্রাপ্ত ব্যক্তির মতই আমার অনুভূতি। শুধু বলব এটা আল্লাহর অনুগ্রহ।

আওয়ার ইসলাম: নিশ্চয়ই এটা আল্লাহর অনুগ্রহ, তবু এর পেছনে আপনার শ্রম রয়েছে। তো আমরা জানতে চাচ্ছি পড়ালেখায় বিশেষ কী পদ্ধতি আপনি অবলম্ব করেছেন?

মাওলানা নাসিরুদ্দীন: আমার উস্তাদদের পক্ষ থেকে যে দিক নির্দেশনা পেয়েছি। অর্থাৎ মুতালা, তাকরার, দরসে উপস্থিত থেকে রুটিন অনুপাতে চলা, আমি মনে করি এটাই সফলতার মূলমন্ত্র।

এর চেয়ে বিশেষ কোনো পদ্ধতি গ্রহণ করিনি। উস্তদের দেয়া নিয়ম কানুন মেনেছি। সম্পূর্ণ পারিনি তবে মানতে চেষ্টা করেছি।

আওয়ার ইসলাম: পরীক্ষায় প্রস্তুতির রুটিন কী ছিল?

মাওলানা নাসিরুদ্দীন: প্রস্তুতি বলতে ছিল বিষয়ভিত্তিক মাসায়েল আত্মস্ত করা। শাব্দিক তাহকীক ও হাদীসের জটিল স্থানের সমস্যা নিরসণ- সাথে ছিল সালাতুল হাজত ও দুআ।

আওয়ার ইসলাম: আপনার পরিবার বা বন্ধুরা এ সাফল্যের পর কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছেন?

মাওলানা নাসিরুদ্দীন : আমার পরিবার বন্ধু বিশষ করে উস্তাদদের মাঝে যে প্রতিক্রিয়া লক্ষ্য করেছি তাতে আমি অভিভূত। তাদের আন্তরিক দুআর প্রতি আমি কৃতজ্ঞ। তাদের মতো মহব্বতকারী পেয়ে আমি গর্বিত। তাদের আন্তরিকতা আমাকে প্রেরণা দেবে চিরদিন।

আওয়ার ইসলাম: আপনার সফলতার পেছনে কার অবদান?

মাওলানা নাসিরুদ্দীন: আমার সফল