শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দেশব্যাপী নূরানী শিক্ষকদের পেশাগত উন্নয়নে নিবন্ধন শুরু করল শায়খুল কুরআন ফাউন্ডেশন মাওলানা আব্দুল গনী রহ. জীবন ও স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন সোমবার দেশে ১২ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ে মাদরাসায়, বেশি কওমিতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে মোদি সরকার: যুক্তরাষ্ট্রের সংস্থা তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী

মাদরাসার তাখাসসুস বিষয়ে আলেমদের কাছে কিছু কথা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নকীব আরসালান
মাদরাসা শিক্ষক ও কুরআন গবেষক

শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন জাতির উন্নতি অবনতি নির্ভর করে শিক্ষার ওপর, শিক্ষাটা যদি যুগোপযোগী হয় তাহলে সেই জাতি উন্নত হবে কিন্তু শিক্ষা যদি হয় যুগ জিজ্ঞাসার সমাধানে অনুপযোগী তাহলে সেই জাতি পিছিয়ে পড়বে।

ইসলাম হল সার্বজনীন সর্বকালীন জীবন ব্যবস্থা, কেয়ামত পর্যন্ত আর কোন ঐশী জীবন ব্যবস্থা আসবে না বিধায় সর্বকালে ইসলামকে বিজয়ী রাখার জন্য ইজতিহাদের দরজা খোলা রাখা হয়েছে।

বিজ্ঞান জীবনাচার যেমন সহজ করে দিয়েছে ইসলাম বুঝাও তেমনি সহজ করে দিয়েছে। কাজেই আমরা বলতে পারি আপডেট আর ইজতিহাদ সমার্থক। কোনো apps আপডেট না করলে ক্রমে ক্রমে অকেজো হয়ে যায় এবং এক সময় বিকল হয়ে পড়ে। ঠিক একইভাবে প্রতি যুগে, কালে ও শতাব্দীতে যুগ জিজ্ঞাসার অনুকূলে ইসলাম ও ইসলামী শিক্ষা সংস্কার না করলে তা পিছিয়ে পড়ে, সমাজ ও রাষ্ট্রের চাহিদা পূরণে অনুপযোগী হয়ে যায়।

অথচ কুরআনের নির্দেশ হচ্ছে ইসলামকে সকল দ্বীনের (মতবাদ) উপর বিজয়ী রাখতে হবে যদিও তা কাফেররা অপছন্দ করে। কাজেই ইসলামের এ আপডেটকে ইজতেহাদ বলা হয়, কুরআন হাদীস রিচার্জ করে আলেমগণ যুগ জিজ্ঞাসার সমাধান দিবেন, শিক্ষা ব্যবস্থার সংস্কার করবেন এটা ইসলামের দাবি আর এটাই ইজতিহাদ।

এজন্যই কেয়ামত পর্যন্ত ইজতিহাদের দরজা খোলা রাখা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো ইসলামি উসুল ঠিক রেখে সময়োপযোগী বিষয়গুলো আপডেট করা হচ্ছে না।

মাদকাসক্তি ও উশৃঙ্খল জীবন নিয়ন্ত্রণে সহজ সমাধান হলিকেয়ার

আমরা শুধু চেয়ে চেয়ে দেখছি কিন্তু কিছুই করতে পারছি না। কাজেই আজ সময় এসেছে এবং চূড়ান্তভাবেই এসেছে যে, আমাদের মাদরাসা শিক্ষা ও সিলেবাসে কি ত্রুটি রয়েছে, উম্মাহর কি সমস্যা রয়েছে সেসব শনাক্ত করে সমাধান করা। তাহলেই এ জাতির মুক্তি জুটবে।

আমার ক্ষুদ্র চিন্তা অনুযায়ী আমাদের শিক্ষা ও উম্মাহর সমস্যাগুলি তুলে ধরার চেষ্টা করছি- যাতে আলেমগণ ও ইসলামি চিন্তাবিদগণ এসব সমস্যার সমাধানে এগিয়ে আসেন। তবে আমার আলোচনা-সমালোচনায় যদি কেউ বিরক্ত হন তাহলে সেটা হবে অতীব দুঃখের বিষয়।

কারণ এ সমালোচনা কাউকে কষ্ট দিতে নয়, এর উদ্দেশ্য শুধু সংশোধন এবং ইসলাম ও উম্মার মুক্তি। কাজেই আমার উপস্থাপিত বিষয়ে ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রà¦