বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুল কালাম আজাদ ও দেলোয়ার হোসেন নামে দুই মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের পাঁচ সদস্য। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার বাশদাহ ইউনিয়নের কয়ার বিল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এই সময় ঘটনাস্থল থেকে তিন কেজি গাঁজা, ২০ বোতল ফেনসিডিল, একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। নিহত কালাম জেলার কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নে আবুল কাসেমের ছেলে ও কেড়াগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং দেলোয়ার বাশদাহ গ্রামের বাসিন্দা।

সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহমেদ জানান, বিকালে মাদক ব্যবসায়ী দেলোয়ার ও আবুল কালামকে কিছু গাঁজা ও ফেনসিডিলসহ গোয়েন্দা পুলিশ বাঁশদহা বাজার থেকে আটক করে।

জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, আজ রাতে মাদকের একটি বড় চালান ভারত থেকে আসবে। এর ভিত্তিতে তাদের নিয়ে মাদকের চালান উদ্ধারে যায় পুলিশ।

বাঁশদহার কয়ার বিল এলাকায় পৌঁছতেই আগে থেকে ওঁৎ পেতে থাকা তাদের সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির এক পর্যায়ে অন্যরা চলে গেলে ওই দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

গ্রামবাসীর সহায়তায় তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আহত পুলিশ সদস্য এসআই রিয়াদুল, এসআই সুমন, এএসআই মাজেদুল ও দুই কনস্টেবল রুবায়েত ও তুহিনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আরও পড়ুন : স্বাস্থ্য ভালো রাখার ১০ উপায়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ