বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

মেঘনায় গোসল করতে নেমে২ শিক্ষার্থী নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে গোসল করতে নেমে নটরডেম কলেজের দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন।

শনিবার (১৪ জুলাই) সন্ধ্যার উপজেলার চরসোনারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজর শিক্ষার্থীরা হলেন- সানজিদা বিনতে তানভির (২১) ও ইসরাক ওরফে মেহরাব (২০)।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী বাইন হীরা বাংলানিউজকে জানান, বিকেলে রাজধানীর নটরডেম কলেজের সাত শিক্ষার্থী ভৈরবে আসেন। ভৈরব থেকে একটি নৌকা ভাড়া করে তারা আশুগঞ্জের চর সোনারামপুর চরে বেড়াতে যান। সেখানে তারা গোসল করতে নামে। এসময় সানজিদা বিনতে তানভির ও ইসরাক ওরফে মেহরাব পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে আশুগঞ্জ দমকল বাহিনীর ডুবুরি দল উদ্ধারের চেষ্টা চালায়। তবে বৃষ্টির কারণে উদ্ধার কাজ ব্যহত হচ্ছিলো।

ইউএনও আরও জানান, ওই শিক্ষার্থীকে উদ্ধার করতে ময়মনসিংহ থেকে দমকল বাহিনীর আরেকটি ইউনিট রওনা হয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে ৯টা) তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

আরও পড়ুন : খুলনায় মসজিদে দুর্বৃত্তদের তালা!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ