শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দেশব্যাপী নূরানী শিক্ষকদের পেশাগত উন্নয়নে নিবন্ধন শুরু করল শায়খুল কুরআন ফাউন্ডেশন মাওলানা আব্দুল গনী রহ. জীবন ও স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন সোমবার দেশে ১২ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ে মাদরাসায়, বেশি কওমিতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে মোদি সরকার: যুক্তরাষ্ট্রের সংস্থা তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে জেদ্দার পথে প্রথম হজ ফ্লাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সরকারি ব্যবস্থাপনার ৪১৮ জন হজ যাত্রী নিয়ে জেদ্দা রওনা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট।

এ ফ্লাইটের মাধ্যমেই শুরু হলো বাংলাদেশ থেকে এ বছরের হজ ফ্লাইট।বিমানবন্দরে বেসামরিক বিমানমন্ত্রী ও ধর্মমন্ত্রী বলেছেন, অন্য বছরের মতো হজ নিয়ে এ বছর কোনো জটিলতার সম্ভবনা নেই।

ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করতে সংশ্লিষ্টদের নিয়ে বিমানবন্দরে আসেন বিমানমন্ত্রী এবং ধর্মমন্ত্রী। এ বছরের সুষ্ঠু হজ ব্যবস্থাপনার সরকারি সব সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান তারা।

সরকারি ব্যস্থাপনার হজ যাত্রীরা নির্ধারিত সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে আসন নেন। প্রথম ফ্লাইটের হজযাত্রীদের খোঁজ খবর নেন মন্ত্রীরা।

এয়ারক্রাফটের ভেতরেই মোনাজাতের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে এ বছরের হজ ফ্লাইট উদ্বোধন করা হয় বলে জানায় তারা। সরকারি বেসরকারি মিলে এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১শ’ ৯৮ জনের হজে যাওয়ার কথা রয়েছে।

আরো পড়ুন-

পাকিস্তানে নির্বাচনী সভায় বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১২৮
ইসরায়েলি সেনাকে অভিশাপ দেয়া এক বৃদ্ধর ছবি ভাইরাল
ক্রাউন প্রিন্স সম্পর্কে মন্তব্য করায় গ্রেফতার আরেক সৌদি আলেম