হুমায়ুন আইয়ুব
সম্পাদক
ঈমানি চেতনার দাওয়াতি মেহনতের নাম তাবলিগ। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া সম্পদ ও সময় আল্লাহর রাস্তায় ব্যয় করার নাম তাবলিগ।
হাজারো আলেমের চোখের জল, লাখো বজুর্গানে দীনের রুনাজারি আর ইখলাসের ফসল শতবর্ষী এ দাওয়াতি মেহনত ।
সাম্প্রতিক তাবলিগ জামাতে কিছুটা সঙ্কট দেখা দিয়েছে। যদিও মুরব্বিরা বলছেন এ সঙ্কট থাকবে না, এ ঝড় থেমে যাবে। হজরতজি মাওলানা ইলিয়াস রহ. এর অন্তরআত্মার এখলাসের ফলে এই ঘনকোয়াশা কেটে যাবে। আবারও তাবলিগি সামিয়ানা আলোকিত করবে ভোরের নতুন সূর্য।
আমার দেখা তাবলিগের সাথীদের মেলবন্ধন ও আন্তরিকতা সবার জন্য উদাহরণ। নতুন সাথীকে আল্লাহর রাস্তায় বের করার জন্য- দিনের পর দিন ওই সাথীর জন্য সালাতুল হাজত আদায়, উঁচু-নীচু মানসিকতা দূর করতে এক দসতরখানে বসা, ঘৃণা বিদ্বেষ ও মনের ময়লা সরাতে এক প্লেটে খাওয়া, পরস্পর একরাম, সম্মান, সহযোগিতা এ কাজের মূলমন্ত্র।
শুধু নসিহত, দাওয়াতি অভিযান আর বয়ানের নাম কিন্তু তাবলিগ নয়। বরং জোড় মিল মহব্বত আর ইকরামের সাথে আমলি-আখলাকি হাজারো কাজের সম্মিলন এ তাবলিগি মেহনত।
এতো নরম আখলাক, এতো মায়াবি আওয়াজ, আর এতো দরদি দিল সাথীদের ছিলো বলে এ মেহনত দিনদিন আগে বেড়েছে। তাবলিগি সাথীদের কথায় কথায় আল্লাহ খাওয়ান, আল্লাহ পালেন, আল্লাহ হায়াত ও মওতের মালিক-বলার উদ্দেশ্য ছিল, মন থেকে আমিত্ব-অহঙ্কার দূর করে মহান আল্লাহর দৃঢ় বিশ্বাস অন্তরে জায়গা দেয়া।
বলতে বাধা নেই- আজ আমিত্ব-অহঙ্কার আর ক্ষমতা ও সম্পদের মোহে আক্রান্ত এ নুরানি কাফেলা।
তাবলিগের সাথীরা আজ ছয় উসুল প্রায় ভুলতে বসেছেন। মসজিদে পাঁচ কাজের আমল অনেকাংশে কমে গেছে। উভয় পক্ষ বাড়াবাড়ি করছে বলেই মনে হচ্ছে। তাবলিগের মুরব্বিগণ এখন আগের মতো ঈমান একিনের বয়ান করছেন না! সাথীরাও আগের মতো সাদামাটা বয়ান পছন্দ করছেন না। দলভাড়ি করা কিংবা নিজের আনুগত্য স্বীকার করানো এখন বড় মেহনত।
মনে রাখার মতো বিষয় হলো, আমাদের কেউ যদি প্রচলিত তাবলিগ না করি তবুও আল্লাহর দীন আল্লাহর জমিনে টিকে থাকবে যে কোনো পদ্ধতিতেই। আমাদের মেহনত, আমাদের তাবলিগ, দীনের নামের আমাদের কোনো কাজ বা পন্থার জন্য আল্লাহ মুহতাজ নন। তবে দীনের যে কোনো শাখায় কাজ করার নামে যদি বদনাম হয় তাহলে তার দায়ভার আমাকে আপনাকে বহন করতে হবে। আমার আপনার কারণে যেন মসজিদ গোনাহর মারকাজে পরিণত না হয়।
তাবলিগিরা আজ দুভাগ
একদল এতায়াতের নামে সাথীদের দলে ভেড়াচ্ছেন। তারা লিখিত অলিখিতভাবে দিল্লির নিজামুদ্দীন মারকাজের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভির আনুগত্যের স্বীকারোক্তি নিচ্ছেন।
দুই. মাওলানা সাদ কান্ধলভির à