শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দেশব্যাপী নূরানী শিক্ষকদের পেশাগত উন্নয়নে নিবন্ধন শুরু করল শায়খুল কুরআন ফাউন্ডেশন মাওলানা আব্দুল গনী রহ. জীবন ও স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন সোমবার দেশে ১২ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ে মাদরাসায়, বেশি কওমিতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে মোদি সরকার: যুক্তরাষ্ট্রের সংস্থা তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী

ঈদে মহাসড়কের পাশে কোনো পশুর হাট বসবে না : কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম : এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে অন্যান্য বছরের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এতো বেশি পুলিশ মোতায়েন করার প্রয়োজন পড়বে না। কারণ এবার রাস্তা অনেক প্রশস্ত করা হয়েছে এবং ২৩ ব্রিজের উপর দিয়ে গাড়ি চলাচল করতে পারবে। বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড়ে আগামী ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন। এ সময় সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেতুমন্ত্রী বলেন, ঈদে মহাসড়কের পাশে কোনো পশুর হাট বসবে না। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া ফিটনেজবিহীন পশুবাহী গাড়ী যাতে সমস্যা করতে না তার জন্য প্রস্তুতি নেয়া হয়েছে।

সিটি নির্বাচন নিয়ে সেতুমন্ত্রী জানান, নির্বাচন কমিশনের নিয়মাঅনুসারে নির্বাচন হবে। সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। এছাড়া সরকার দলের পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘন করা হবে না।

অারও পড়ুন –

ক্রাউন প্রিন্স সম্পর্কে মন্তব্য করায় গ্রেফতার আরেক সৌদি আলেম
ইসরায়েলি সেনাকে অভিশাপ দেয়া এক বৃদ্ধর ছবি ভাইরাল
দ্রুত বিয়ে করতে যে আমলটি করবেন 

অারএম/