সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮


চট্টগ্রামে ৩৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : চট্টগ্রামের মিরসরাইয়ে মাইক্রোবাসযোগে পাচারকালে ৩৮ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর বাজারের সেবা আধুনিক হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মুন্সিগঞ্জ জেলার কালীনগর এলাকার আবদুল মতিনের ছেলে আফজাল হোসেন, একই জেলার পেগুনসার এলাকার সামাদ শেখের ছেলে আলমগীর শেখ ও একই জেলার লস্করদী এলাকার মৃত আবদুল বারেকের ছেলে জাকির হোসেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইরুল ইসলাম জানান, ঢাকাগামী মাইক্রোবাসটি তল্লাশি করে গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ৩৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় গ্রেফতার করা হয় গাড়িতে থাকা তিন ইয়াবা পাচারকারীকে। শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : মাদকাসক্তি ও উশৃঙ্খল জীবন নিয়ন্ত্রণে সহজ সমাধান হলিকেয়ার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ