শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

কিশোরগঞ্জে সাংবাদিকতা ও লেখালেখি কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে উম্মুলক্বোরা তমুদ্দুন মজলিস ও ইনিস্টিটিউট অব জার্নালিজম এন্ড দা'ওয়াহ এর আয়োজনে লেখালেখি ও সাংবাদিকতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ জুলাই) কিশোরগঞ্জের বয়লায় অবস্থিত উম্মুলক্বোরা ইসলামিক একাডেমী প্রাঙ্গনে এ কর্মাশালা অনুষ্ঠিত হয়।

উক্ত সাংবাদিকতা ও লেখালেখি কর্মশালাটি লেখক-সাহিত্যিক আবুল কালাম মাহবুব এর সভাপতিত্বে মাওলা আব্দুল্লাহ সাকীর সঞ্চালনায় কোরআনের তিলাওয়াতের মাধ্যমে বিকাল ৪ টায় শুরু হয়ে রাত ৮ টা পর্যন্ত চলে।

এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, ইনিস্টিটিউট অব জার্নালিজম এন্ড দ'ওয়াহ এর চেয়ারম্যান মাওলানা শরীফ মুহাম্মদ।

অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, লিখতে হলে আপনাদেরকে নমুনা পাঠ করতে হবে। আপনাকে ছোট গল্প লিখতে হলে বেশী বেশী ছোট গল্প পড়তে হবে, তারপর লিখতে হবে। ছড়া লিখতে হলে এ যুগের ছড়াকার বা একযুগ আগের ছড়াকারদের ছড়া পড়তে হবে। ছড়া-গল্পের ক্ষেত্রে আপনাকে রবীন্দ্রনাথ, কবি আল মাহমুদ, আনিসুল হক পড়তে হবে।

এ ছাড়াও তিনি সাংবাদিকতা ও লেখালেখির প্রায় ১০-১২ বিষয় নিয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করেন।

কর্মশালায় প্রফেসর মাওলানা শফিকুল ইসলাম,প্রফেসর উমফ ফারুক সাদী, মাওলানা ইলিয়াস কাসেমী, মাওলানা তানভির এনায়েত, মাওলানা আব্দুর রহমান এবং তমুদ্দুন মজলিসের আহব্বায়ক মাওলানা আব্দুল্লাহ সাকীসহ অর্ধশতাধিক মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : শাইখ আহমাদ বিন ইউসুফ বাংলাদেশের প্রধান কারী মনোনীত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ