বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

মালিবাগে কাল থেকে শুরু হচ্ছে ৭ দিনব্যাপী হজ প্রশিক্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হজযাত্রীরা সঠিকভাবে হজের প্রশিক্ষণের রাজধানীর মালিবাগে শুরু হচ্ছে ৭ দিনব্যাপী হজ প্রশিক্ষণ কোর্স।

শুক্রবার ১৩ জুলাই থেকে শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে প্রশিক্ষণ। মালিবাগের বাইতুল আজিম শহীদী জামে মসজিদে প্রতিদিন বাদ মাগরিব এ প্রশিক্ষণ চলবে।

পুরুষদের পাশাপাশি নারীদের জন্যও এখানে থাকবে আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা।

প্রতিদিন বাদ মাগরিব হজের মাসায়েল তথা নিয়ম-পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দান করবেন মুআল্লিমুল হুজ্জাজ মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী।

মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী হজের প্রশিক্ষণের গুরুত্ব প্রসঙ্গে বলেন, বাংলাদেশের একজন হজযাত্রী সারাজীবনের সঞ্চিত অর্থ ব্যয় করে হজ পালনের জন্য সৌদি আরব গমন করেন।

কিন্তু যথাযথভাবে হজের বিধি-বিধান, যাতায়াত, খাবার, সৌদি আরবে চলাফেরা, স্বাস্থ্য সচেতনতাসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে যথাযথভাবে অবহিত না থাকার দরুণ হজযাত্রী সমস্যার সম্মুখিন হন, হজপালনে সমস্যা দেখা দেয় ক্ষেত্রবিশেষ হজপালন ত্রুটিযুক্ত হয়ে যায়। সেজন্য দেশে থেকে নিয়ম-কানুন জেনে তা যথাযথভাবে মানলে হজ পালন অনেকটা সহজ হয়ে যায়।

আল্লাহর ঘরের মেহমান হজযাত্রীদের হজপালন সহজ করতে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। আশা করি, প্রশিক্ষণে অংশ নিলে হজযাত্রীরা উপকৃত হবেন।

মালিবাগের বাইতুল আজিম শহীদী জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যোগাযোগ করুন: ০১৭২৬-৯৯০৯৮৩, ০১৬৭০-৭৫৫২৫৮

No automatic alt text available.


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ