বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

রাজশাহীতে গ্রেফতার ৪২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি মাজেদুর রহমানসহ অারো ৪২ জনকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করেছে পুলিশ।

তবে মাজেদুর রহমানকে গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এছাড়াও মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে অন্য ৪১জন আসামিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, মাজেদুর রহমান নাশকতা মামলার আসামি।

তিনি দীর্ঘ দিন থেকে পলাতক ছিলেন। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর উপকণ্ঠ কাটাখালী বাজার থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

তার বিরুদ্ধে নাশকতা এবং বিস্ফোরকদ্রব্য আইনে মামলা রয়েছে। তিনি কাটাখালী পৌরসভার সাবেক মেয়র।

রাজশাহী নগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ১০ জন, রাজপাড়া থানা ৯জন, চন্দ্রিমা থানা তিন জন, মতিহার থানা ছয় জন, কাটাখালি থানা একজন, বেলপুকুর থানা একজন, শাহমখদুম থানা একজন, পবা থানা একজন, কাশিয়াডাঙ্গা থানা চার জন, কর্ণহার থানা একজন, দামকুড়া থানা তিন জন ও ডিবি পুলিশ একজনকে গ্রেফতার করে।

এর মধ্যে ১৮ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১১ জনকে মাদকদ্রব্যসহ ও ১২ জনকে অন্য অপরাধে গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশ।

সৌদিতে আফগান বিষয়ক ওআইসির ‘ওলামা সম্মেলন’ শুরু আজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ