বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

টাঙ্গাইলে আ. লীগের ৩ নেতাকে কুপিয়ে জখম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : টাঙ্গাইলের কালিহাতীতে সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পুরোনো টিনসেড ঘরের নিলামকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের তিন নেতাকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১০ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ ও পৌরসভা শ্রমিক লীগ নেতা রাইসুল ইসলাম রাসেল।

এ ঘটনার প্রতিবাদে আহতদের সমর্থকরা কালিহাতী বাসস্ট্যান্ডে টায়ারে আগুন জ্বালিয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে রেখেছেন। এতে করে ওই সড়কে যানজট সৃষ্টি হয়েছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন  : বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে আওয়ামী লীগ নেতা খুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ