বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

খালেদা জিয়াকে মুক্ত করতে ৬ দিন পায়ে হেঁটে চট্টগ্রাম থেকে ঢাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে হেঁটে চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন ছাত্রদল ও যুব দলের ছয়জন নেতাকর্মী।

আজ বুধবার দুপুর ২টা ৫ মিনিটে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসে পৌঁছান ওই ছয়জন। এর আগে গত ৫ জুলাই ঢাকার উদ্দেশে হেঁটে রওনা দেন তারা।

ওই ছয়জন হলেন- মো. শহীদুজ্জামান, সাইফুল আলম রানা, আজিম উদ্দিন, সোহেল মাল্টো, সাদ্দাম মজুমদার ও সোহেল রানা।

দলীয় কার্যালয়ে পৌঁছালে ওই ছয়জনকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই ছয়জনকে ফুল দিতে চাইলে তারা বলেন, ‘আমরা ফুল নেব না। আমরা খালেদা জিয়াকে মুক্ত করে আনব, এটা আমাদের শপথ। আমরা চাই দলের অন্য নেতাকর্মীরাও আমাদের মতো বেরিয়ে পড়ুক।’

মির্জা ফখরুল বলেন, ‘তোমাদের এই উদ্যোগ দলের নেতাকর্মীদের অনুপ্রেরণা যোগাবে। তোমাদের এই ধরনের কর্মসূচি প্রতিকৃত হয়ে থাকল।’

সোহেল মাল্টো বলেন, ‘আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা দলীয় কার্যলয়ে কিছুক্ষণ অবস্থান করে কারাগারে খালেদা জিয়া যেখানে আছেন সেখানে যাব।’

আলেমদের আহ্বানে সাড়া দিন; তালেবান ও আফগান সরকারকে ওআইসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ