শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

হজযাত্রায় এখনো ১৪ হাজার টিকিট নেয়নি বিভিন্ন এজেন্সি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হজযাত্রার ৩২ দিনের মধ্যে ১৮ দিনের ১৪ হাজার বিমান টিকিট এখনো নেয়নি এজেন্সিগুলো।

এজন্য শিডিউল নিয়ে জটিলতায় পড়ার আশঙ্কা করছে সংস্থাটি। হাব বলছে, সৌদি আরব থেকে বারকোড পেতে দেরি হওয়ায় অনেক এজেন্সি এখন দেশে না ফেরায় জটিলতা তৈরি হচ্ছে। এখনও ভিসা-টিকিট না পাওয়ায় দুশ্চিন্তায় অনেক হজযাত্রী।

হজযাত্রার জন্য মঙ্গলবার ক্যাম্পে আসা শুরু করবেন হজযাত্রীরা। বুধবার হজ কার্যক্রম-২০১৮ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জোরেশোরেই চলছে সে প্রস্তুতি।

আশকোনার হজ ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে রোববারই। হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট ছাড়বে ১৪ জুলাই। তবে প্রথম দিকের অনেকেই এখনো ভিসা-টিকিট পাননি।

এবার বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। তাদের মধ্যে ভিসার কাজ শেষ হয়েছে ১৪ হাজারের। হজ এজেন্সিগুলোর সংগঠন হাব বলছে, সৌদি আরবের মোয়াচ্ছাসা অফিসে ধীরগতির কারণে বারকোড পেতে দেরি হচ্ছে। যে-কারণে ভিসার জন্য পাসপোর্ট জমা দিতে পারছে না এজেন্সিগুলো।

শঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ বিমানও। ২৪ জুলাই থকে ১০ আগস্ট, ১৮ দিনের ১৪ হাজার টিকিট এখনও নেয়নি এজেন্সিগুলো। শিডিউল নিয়ে জটিলতায় পড়ার আশঙ্কা করছে বিমান।

তবে এবার ভিসা-টিকিট সংগ্রহের গতি বেশি হওয়ায় গতবারের মতো ফ্লাইট বাতিলের আশঙ্কা দেখছে না হাব ও হজ অফিস।

মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ্জ ও ওমরা করা কি জায়েয?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ