বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

সিলেটে একক প্রার্থী দিতে পারেনি বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  সিলেট সিটি নির্বাচনে শেষ পর্যন্ত একক প্রার্থী দিতে পারেনি বিএনপি।

ভোটের মাঠে বিএনপির আরিফুল হক চৌধুরীর সঙ্গে নিজ দলের বিদ্রোহী ছাড়াও স্বতন্ত্র পরিচয়ে থাকছেন জামায়াতের মেয়র প্রার্থী।

তবে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হলেও শেষ মুহূর্তের সমঝোতায় তারা আশাবাদী।

২০১৩ সালের সিটি নির্বাচনে ২০ দলীয় জোটের পুর্ণ সমর্থন নিয়ে একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে পরাজিত করেন বিএনপির আরিফুল হক চৌধুরী।

এবারও দলীয় মনোনয়ন পেয়েছেন তিনি। কিন্তু আরিফকে চ্যালেঞ্জ করে বিদ্রোহী প্রার্থী হয়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।

অন্যদিকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও সরে দাঁড়াননি বিএনপির জোটসঙ্গী জামায়াতের সিলেট মহানগর আমির এহসানুল মাহবুব জুবায়ের। এমন অবস্থায় নিজ দলের বিদ্রোহী ও জামায়াতের দুই মেয়র প্রার্থীকে নিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে আরিফ।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে থাকা জামায়াত নেতা জুবায়ের বলছেন, বিএনপির অনড় অবস্থানের কারণেই সিলেটে জোটের একক প্রার্থী দেয়া যায়নি।

অন্যদিকে, সিলেটে বিএনপির নির্বাচনি সমন্বয়ক এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদের দাবি, জোটের শরীকদের সঙ্গে আলোচনা করেই প্রার্থী চূড়ান্ত হয়েছে।

রাজশাহী সিটি নির্বাচনের প্রতীক বরাদ্দ আজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ