শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতীয় তাফসির প্রতিযোগিতায় প্রথম মাহমুদুল হাসান ও নাঈমুর রহমান দেশব্যাপী নূরানী শিক্ষকদের পেশাগত উন্নয়নে নিবন্ধন শুরু করল শায়খুল কুরআন ফাউন্ডেশন মাওলানা আব্দুল গনী রহ. জীবন ও স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন সোমবার দেশে ১২ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ে মাদরাসায়, বেশি কওমিতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে মোদি সরকার: যুক্তরাষ্ট্রের সংস্থা তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা

জাকির নায়েকের সঙ্গে মাহাথির মুহাম্মদের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জাকির নায়েকের সাথে দেখা করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। শনিবার তার সাথে দেখা করেন প্রধানমন্ত্রী। স্থানীয় সংবাদ মাধ্যমেও দুজনের একত্রে ছবি দেখা যায়।

এর আগে শুক্রবার এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মাদ বলেন, ভারত সরকারের অনুরোধ সত্ত্বেও ইসলামি বক্তা জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না।

উল্লেখ্য, ২০১৬ সালের ডিসেম্বরে জাকির নায়েকের বিরুদ্ধে মামলা করা হয় ভারতে। জানুয়ারিতে তার নামে জারি হয় সমন। এরপর আরও তিনবার সমন জারি হয় তার বিরুদ্ধে। তবে জাকির নায়েক ভারতে ফেরেননি। ভারত সরকার তার প্রতিষ্ঠিত গবেষণা প্রতিষ্ঠান ও তার সাথে সংশ্লিষ্ট একাধিক প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে।

আরও পড়ুন : জাকির নায়েককে ফেরত দেয়া হবে না: মাহাথির