শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

সিটি নির্বাচন : ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেফতার নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ওয়ারেন্ট ছাড়া এসব সিটির কাউকে গ্রেফতার না করতে প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রি. জেনানেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।

নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে রোববার বিকালে পরিবর্তন ডটকমকে একথা বলেন তিনি।

এই নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনেও এমন নির্দেশনা দিয়েছিলাম। রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষেও ওয়ারেন্ট ছাড়া কাউকে যেন গ্রেফতার না করা হয়, সেই নির্দেশনা দেয়া হয়েছে। ওয়ারেন্ট থাকলে সেটা ভিন্ন বিষয়।’

তিনি আরও বলেন, প্রার্থীর এজেন্টদের হয়রানি বন্ধ করতে তাদের নামের তালিকা আগেই নির্বাচন কমিশনে পাঠাতে বলা হয়েছে। যাতে আমরা দেখতে পারি ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেফতার করা হচ্ছে কি না।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জুলাই এই তিন সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : তিন সিটিতে ইসলামী আন্দোলনের প্রার্থী যারা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ