সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮


রাজশাহীতে কমিশনার প্রার্থীসহ ৭ জামায়াত নেতা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে সাতজন জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতদের মধ্যে ১৭ নং ওয়ার্ড কমিশনার প্রার্থীও রয়েছেন।

শনিবার (০৭ জুলাই) দিবাগত রাতে মহাসগরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহী জামায়াতের বোয়ালিয়া পশ্চিমের আমির ও কমিশনার প্রার্থী, ১৭ নং ওয়ার্ড কমিশনার প্রার্থী, শাহমখদুম থানা আমির, পবা পশ্চিম থানা আমির, পবা পূর্বের থানা আমির, নওহাটা পৌরসভা থানা আমিরসহ পবা পূর্ব থানার সেক্রেটারি ঝালুকা ডিগ্রি কলেজের অধ্যাপক ওয়ারেস আলী ।

গ্রেফতারের বিষয়টি নতুন সময়কে নিশ্চিত করেন আরএমপি ডিবি পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

সিটি নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে দূরত্ব বাড়ছে জামায়াতের

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ