সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর ‘দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে’ 

ঝিনাইদহে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঝিনাইদহে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। নিহতদের মাদক ব্যবসায়ী হিসেবে দাবি করা হচ্ছে।

শনিবার (৭ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে শহরের পবহাটি এলাকায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, ঝিনাইদহ শহরের বাঘা যতিন সড়কের রহিম বক্সের ছেলে সাজ্জাদুর রহমান (৪২) ও উদয়পুর এলাকার সিরাজ উদ্দীন লস্করের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫)। ঘটনার সময় দুই র‌্যাব সদস্য আহত হন বলে জানানো হয়েছে।

র‌্যাব-৬ ঝিনাইদহ কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি গোলাম মোর্শেদ বলেছেন, র‌্যাবের একটি টহল দল রাতে শহরের পবহাটি এলাকায় একটি বাড়িতে মাদক ব্যবসায়ীদের অবস্থান করার খবর পায়।

এই সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা মোটরসাইকেলযোগে পালানোর সময় র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র‌্যাবও পাল্টা জবাব দেয়।

প্রায় আধঘণ্টা বন্দুকযুদ্ধ চলার পর ঘটনাস্থল থেকে সাজ্জাদুর রহমান ও আব্দুর রাজ্জাককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধকালে গুলিতে র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

পরে ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, ৫৫ বোতল ফেনসিডিল, ১৫২ পিস ইয়াবা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় বলে জানান এএসপি মোর্শেদ।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে মানিকগঞ্জে গ্রেফতার ১২


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ