সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮


রাইফা মৃত্যুতে ২ ডাক্তারকে চাকরিচ্যুত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিশু রাইফা খানের মৃত্যুর ঘটনায় দুই ডাক্তারকে চাকরিচ্যুত করেছে চট্টগ্রামের বেরসরকারি ম্যাক্স হাসপাতাল।

ডাক্তারের অবহেলাতেই সাংবাদিক রুবেল খানের অাড়াই বছরের মেয়ে রাইফার মৃত্যু হয়েছে এমনটা প্রমাণিত হওয়ার পর এ সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

চাকরিচ্যুত দুই ডাক্তার হলেন হলেন- শিশু ওয়ার্ডে দায়িত্বরত ডা. দেবাশীষ সেন গুপ্ত ও ডা. শুভ্র দেব। শনিবার হাসপাতালের পরিচালক ডা. লিয়াকত আলী খান এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, ২৯ জুন রাতে সমকালের চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার রুবেল খানের আড়াই বছর বয়সী মেয়ে রাইফা খান চট্টগ্রামের মেহেদিবাগের বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আকস্মিকভাবে মারা যায়।

রাইফার মৃত্যুর পর তার পরিবার ও সাংবাদিকরা চিকিৎসকের ভুল ও হাসপাতালের অব্যবস্থাপনায় এ মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে দাবি করেন।

ভুল চিকিৎসায় ঝরে গেল শিশুর প্রাণ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ