সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮


পুলিশি অভিযানে সাতক্ষীরায় আটক ৪৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাতক্ষীরায় শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়েছে পুলিশ।

মাদক বিরোধী এই বিশেষ অভিযানে ৭ মাদক মামলার আসামি ও এক বিএনপি কর্মীসহ ৪৬ জনকে আটক করা হয়েছে।

এ সময় উদ্ধার করা হয়েছে ১৪৩ পিস ইয়াবাসহ বেশ কিছু মাদক দ্রব্য। বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করা হয়েছে।

জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

সাতক্ষীরা সদর থানা থেকে ১০, কলারোয়া থানা থেকে ১০, তালা থানা থেকে ৩, কালিগঞ্জ থানা থেকে ৬, শ্যামনগর থেকে ৬, আশাশুনি থানা থেকে ৬, দেবহাটা থানা থেকে ২ ও পাটকেলঘাটা থানা থেকে ৩জনকে আটক করা হয়েছে।

রোহিঙ্গাদের ১০০ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ