শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮


এলাকার লোকদের উৎসাহিত করতে ভিক্ষা করে ৪ হাজার টাকা মসজিদে দান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দীর্ঘ  দিন ভিক্ষা করার পর থলেতে জমেছে যে টাকা। তার থেকে নগত চার হাজার টাকা মসজিদে দান করলেন নাটোরের এক বৃদ্ধা।

নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া কেন্দ্রীয় মসজিদের নির্মাণ কাজে বেবী জামান নামের এ ভিক্ষুক চার হাজার টাকা অনুদান দিয়েছেন বলে জানা যায়।

শুক্রবার সকালে এই টাকা হস্তান্তর করা হয় মসজিদে। মসজিদ নির্মাণ কমিটির নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন।

দিঘাপতিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সহ-সম্পাদক শাহজাহান আলী জানান, প্রায় দুই বছর ধরে দিঘাপতিয়া বাজারের পাশের কেন্দ্রীয় জামে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছে।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আত্তাব আলী মোল্লা, সভাপতি আব্দুস সালাম সরকার ও নির্মাণ কমিটির সভাপতি রশিদ খাঁন জানিয়েছেন শুক্রবার বেবী জামান নামের এ বৃদ্ধা ভিক্ষুক এসে শুক্রবার আমাদের কাছে চার হাজার টাকা মসজিদে দান করে যান।

এ ব্যপারে বেবী জামান বলেন, কষ্ট করে জমানো টাকা দেওয়ার কারণ আমাকে দেখে যাতে এলাকার মানুষ উৎসাহিত হয়ে মসজিদের নির্মাণ কাজ শেষ করতে এগিয়ে আসে। তা ছাড়া ছোয়াবও পাওয়া যাবে। মসজিদের কাজও তাড়াতাড়ি শেষ হবে।

রাশিয়ায় মসজিদের সংখ্যা বৃদ্ধিতে পুতিনের সন্তোষ প্রকাশ!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ