বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

জাকির নায়েককে ফেরত দেয়া হবে না: মাহাথির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মদ বলেছেন, জাকির নায়েককে ভারতে ফেরত দেয়া হবে না। জাকির নায়েক ভারতে ফিরছেন এ গুজবের পর তিনি আজ এক সংবাদ সম্মেলনে বিষয়টি ক্লিয়ার করে বক্তৃতা দেন।

স্থানীয় সময় শুক্রবার সংবাদ সম্মেলনে মাহাথির বলেন, মালয়েশিয়া জাকির নায়েককে ফেরত দেবে না।

তিনি আরও বলেন, জাকির নায়েককে স্থায়ী বাসিন্দার মর্যাদা দেওয়া হয়েছে। যেহেতু তিনি কোনো সমস্যা সৃষ্টি করছেন না, তাই তাকে ফেরত পাঠানোর চিন্তা মালয়েশিয়ার নেই।

ভারতের প্রভাবশালী পত্রিকা এনডিটিভির একটি খবরে বলা হয়, জাকির নায়েক ভারতে ফিরছেন।

মালয়েশিয়ার ওই সূত্র জানিয়েছিল, মঙ্গলবার রাতেই ভারতের উদ্দেশে রওনা হবেন জাকির নায়েক।

বিষয়টি জানার পর জাকির নায়েক বলেছেন, ভারতে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ফিরছেন না তিনি। তার আইনজীবী দাতো শাহারুদ্দিন আলি বলেন, জাকির নায়েকের দেশে ফেরা নিয়ে যে প্রতিবেদন হয়েছে, তার সত্যতা নেই।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাকির নায়েক দেশে ফিরছে, এমন কোনো ইঙ্গিত মালয়েশিয়া থেকে দেওয়া হয়নি।

গত বছর রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় জড়িত দুজন জাকির নায়েকের বক্তব্যে অনুপ্রাণিত হয়ছে বলে অভিযোগ ওঠলে ভারত তাকে নিষিদ্ধ করে। বন্ধ করে দেওয়া হয় তার মালিকানাধীন পিস টেলিভিশনের সম্প্রচারও।

গত বছরের ২৬ অক্টোবর আদালতে ৬৮ পাতার অভিযোগপত্র জমা দেয় ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ। তখন থেকেই জাকির নায়েককে ফেরত দিতে মালয়েশিয়ার কাছে আহ্বান জানিয়ে আসছিল ভারত।

মালয়েশিয়ায় স্থায়ী আশ্রয় পেলেন জাকির নায়েক

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ