শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮


ঘুষ নেওয়ার সময় রেলওয়ের সহকারী প্রকৌশলী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ রেলওয়ের কুলাউড়া সেকশনের ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী (পথ) মোহাম্মদ এরফানুর রহমানকে ঘুষের টাকা নেওয়ার সময় হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার নাওঘাট গ্রামের আব্দুল লতিফের ছেলে।মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কুলাউড়া রেলস্টেশনের স্টেশন মাস্টারের রুমে রেলওয়ের এক কর্মচারীর কাছ থেকে ঘুষ নেওয়ার সময় এরফানকে হাতেনাতে আটক করা হয়।

কুলাউড়ায় তার অধিনস্ত সব কর্মচারীর কাছ থেকে বিভিন্ন দুর্বলতার সুযোগ নিয়ে তাদের জিম্মি করে তিনি ঘুষ আদায় করতেন।

বিষয়টি নিশ্চিত করে মলয় কুমার সাহা জানান, এরফান দীর্ঘ দিন থেকে তার অধিনস্ত কর্মচারীদের কাছ থেকে ঘুষ ও মসোহারা আদায় করতেন। তাকে হাতেনাতে গ্রেপ্তার করে কুলাউড়া রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

শাহবাগে হামলার পর কেমন আছেন মুফতি হুযাইফা?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ