বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

‘ইসলামী দল কারো ক্ষমতায় বসার সিঁড়ি হিসেবে ব্যবহার হবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ঐক্যজোটের সিনিয়র যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগর সভাপতি মুফতী ফয়জুল হক জালালাবাদীর সভাপতিত্বে ও মহনাগর সেক্রেটারী হাফিজ মাওলানা ফখরুল আলমের পরিচালনায় ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নির্বাহী কমিটির এক মতবিনিময় সভা আজ বাদ জোহর অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তারা বলেন, আগামী স্থানীয় ও জাতীয় নির্বাচনে ঈমান ও দেশ বাঁচাতে ২০ দলীয় জোটকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় বৃহত্তর স্বার্থ রক্ষার জন্য ব্যক্তি ও নিজ দলের বিষয়টি ছাড় দেয়ার মানসিকতা নিয়ে জাতীয় স্বার্থে ঐক্যের বিষয়টি বিবেচনায় রাখতে হবে।

২০ দলীয় জোটের শরীক দলগুলোকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, ইসলামী দল সমূহ কারো ক্ষমতায় বসার সিঁড়ি হিসেবে ব্যবহার হবে না। শুধু ক্ষমতার মসনদের বসার জন্য ইসলামী দলগুলোকে সাথে রাখালে চলবে না। জাতীয় নির্বাচনে আনুপাতিক হারে আসন বন্টন নিশ্চিত করতে হবে। তবেই জোটের ঐক্য আরো সুদৃঢ় হবে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোট সিলেট মহানগর সহ সভাপতি মাওলানা নুরুল হক, মাওলানা জুনায়েদ আহমদ, মুফতী আনওয়ারুল হক, মাওলানা তামিম আহমদ, মাওলানা নজরুল ইসলাম, কারী শাব্বির আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

দাওরায়ে হাদিসের ফলাফল আগামীকাল, যেভাবে জানবেন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ