বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

আগ্রাবাদে ম্যানহোল থেকে শিশু জীবিত উদ্ধার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুনায়েদ হাবীব: চট্টগ্রাম নগরের আগ্রাবাদের বারিক বিল্ডিং এলাকার ম্যানহোল থেকে মোশারফ (১৩) নামে এক শিশুকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে তাকে উদ্ধার করা হয়। শিশুটি মোশারফ অাগ্রাবাদ কমার্স কলেজ এলাকার বাসিন্দা আব্দুর রবের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃষ্টি শুরুর পর দুপুর দেড়টার দিকে আগ্রাবাদ বারিক বিল্ডিংয়ের মোড়ের একটি ম্যানহোলে পড়ে যায় শিশুটি। সে হিসাবে এক ঘণ্টা পর তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বলেন আওয়ার ইসলামকে, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। আড়াইটার দিকে শিশটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটি কীভাবে ম্যানহোলে পড়েছিল তা আমরা এখনও জানতে পারিনি।

এদিকে প্রবল বৃষ্টির কারণে পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান এলাকার বেশকিছু অংশ। ফলে মঙ্গলবার (৩ জুলাই) সকাল থেকে ওই সড়কে বড় কোনো যানবাহন চলাচল করতে পারছে না।

-আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ