মুহাম্মদ নোমান
আলেম ও কলামিস্ট
চলে গেলেন তুরস্কের বিখ্যাত মুসলিম ইতিহাসবিদ ফুয়াত/ফুয়াদ সেজগিন। গতকাল ৩০ জুন, ২০১৮ ইং তুরস্কের একটি হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন। প্রেসিডেন্ট এরদোগানসহ অন্যান্য তুর্কি নেতৃবৃন্দ এবং মুসলিম বিশ্বের স্কলাররা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
মুসলিম গবেষক স্কলারদের কাছে সেজগিন একটি অতি আপন, অতি পরিচিত নাম। ১৮ শতক থেকে প্রাচ্যবিদরা বলতে গেলে এককভাবে মৌলিক ইসলামি গবেষণা এবং তাহকিকুত তুরাসের ময়দানে ছড়ি ঘুরিয়েছিল। এটা সালেহ মুনাজ্জিদসহ অনেকেই স্বীকার করেছেন।
যদিও উস্তাদ আবদুস সালাম হারুন এবং আল্লামা আহমাদ শাকের সেটা মানতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তবে, তুরাসে ইসলামিকে ইতিহাসের হারানো গলিগুলো থেকে তুলে এনে পূনর্জীবন দান করার ক্ষেত্রে প্রাচ্যবিদদের অবদানকে স্বীকার করতে হবে।
তুরাস গবেষণার যে সর্বোৎকৃষ্ট পদ্ধতি তারা প্রয়োগ করেছিলেন তার সাথে তৎকালীন বা তার আগের মুসলিম গবেষকরা পরিচিত ছিল না। আল আগানি, সুবহুল আশার মতো বহু মূল্যবান ইসলামি তুরাস তাদের হাত ধরেই আলোর মুখ দেখেছে।
গুটিকয়েক যে মুসলিম এবং আরব গবেষক প্রাচ্যবিদদের সে গৌরবে ভাগ বসানোর হিম্মৎ করেছিলেন, তাদের মধ্যে আরবে ফুয়াদ আবদুল বাকি, লন্ডনে আলবার্ট হোরানি, আমেরিকায় ফিলিফ হিট্টি, ফ্রান্সে মুহাম্মাদ আরাকুন এবং আলী মুরাদ, জার্মানীতে ফুয়াদ সেজগিনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।
মুসলমানদের পতন বা পিছিয়ে পড়ার মূল কারণগুলোর মধ্যে একটি হচ্ছে আমরা সভ্যতার দৌড়ে পিছিয়ে পড়েছি। অথচ আমাদের পূর্বসূরিরা এক সময় তাদের সভ্যতার চালকের আসনে বসাতে সক্ষম হয়েছিল। ৮ম শতক থেকে নিয়ে ১৫শ শতক পর্যন্ত সময়ের জ্ঞান বিজ্ঞান এবং সভ্যতার ইতিহাস মুসলমানদের হাত ধরেই রচিত হয়েছিল। কিন্তু তার পরে সেই ধারা ধরে রাখা সম্ভব হয়নি।
পাশ্চাত্যের অতি দ্রুত গতিতে উন্নতি লাভ করা বিজ্ঞান, শিল্প, সাহিত্যের সাথে পাল্লা দিতে পারেনি। ফলে গোটা মুসলিম বিশ্বের উপর নেমে আসে কলোনিয়াল শাসনের মতো বিভিষিকাময় এক অধ্যায়। উসমানি সালতানাতের পতনেরও এটাই বড় কারণ।
তারচেয়েও বড় সমস্যা হয়েছে, পরবর্তি মুসলিম প্রজম্ম তাদের পূর্বসূরিদের রেখে যাওয়া জ্ঞান ভান্ডারের ব্যাপারে একেবারেই বেখবর হয়ে গেল। ফলে পাশ্চাত্যের চোখ ধাঁধানো সভ্যতার সামনে নিজেদের অসহায় মনে করা শুরু করলো। এর দ্বারা সাংস্কৃতিক গোলামির দরজা খুলে গেল।
এই আত্মঘাতী মানসিক দৈন্যতাকে রোধ করার প্রথম পদক্ষেপ হচ্ছà§