বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

নিখোঁজের একদিন পর ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের একদিন পর আজ শনিবার সকালে পুকুর থেকে মুমিন নামের এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, শুক্রবার বিকেলে সহপাঠীদের সঙ্গে খেলা করতে গিয়ে আড়াইবাড়ি নূরানীয়া ইকরা হাফজিয়িা মাদরাসার হেফজ বিভাগের ছাত্র মুনিম (১০) নিখোঁজ হয়। সে উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ীর নিজাম উদ্দিনের ছেলে। অনেক খোঁজাখুজির পর স্থানীয়রা সকালে একটি পুকুরে তার ভাসমান লাশ দেখতে পায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) আবদুল করিম জানান, মাদরাসার পাশের পুকুর থেকে তার মরদহে উদ্ধার করা হয়েছে। তবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিখোঁজের বিষয়ে মুনিমের চাচা জসীম উদ্দিন গত ২৯ জুন (শুক্রবার) কসবা থানায় একটি সাধারণ ডাইরি করেন।

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ