শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

জন্ডিস চিকিৎসায় হোমিওপ্যাথি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ

জন্ডিস আমাদের সকলের কাছে একটি বহু পরিচিতি শব্দ।আর কারণে,অকারণে,বুঝি আর না বুঝি,আমরা এই কথাটি ব্যবহার করে থাকি।

বিশেষ করে সবচেয়ে খারাপ অবস্হা বোঝাতে আমরা বলে থাকি-কেসর্টি একেবারে জন্ডিস।কিন্তু এখানে কেস জন্ডিসের কথা বলা হচ্ছে না,বলা হচ্ছে রোগ জন্ডিসের কথা।

এই জন্ডিস আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিতি,যেমন গ্রামবাংলায় কেউ বলেন কামলা,কেউ বলে ন্যাবা,কেউ বলে পান্ডুরোগ,কিন্তু এর বৈজ্ঞানিক নাম ইকটেরাস অর্থাৎ ইকটেরাস মানেই জন্ডিস।

কিন্তু শুনলে অবাক হবেন জন্ডিস প্রকৃতপক্ষে কোন রোগ নয়।অন্য রোগের বর্হিপ্রকাশ মাএ।কারণ যে কোণ কারণে লিভার বা যকৃতের ক্রিয়ার বিকৃতি ঘটলে জন্ডিসের লক্ষণ গুলি প্রকাশ পায়।

যে কোন কারণে লিভারের কোষ থেকে উৎপন্ন পিওরস বা বাইল বাধাপ্রাপ্ত হয়ে পিওনালী দিয়ে ঠিকমত বেরিয়ে ক্ষুদ্রান্ত্রের ডিওডিনামে (গ্রহনীতে) এসে পড়তে না পারলে,তা রক্তে মিশে যায় এবংঅতিরক্ত মাএায় এটি রক্তে জমতে থাকলে,রক্তস্রোতের মাধ্যমে দেহের চর্ম,চোখ,নখ,মৃএ ইত্যাদি সর্বএ ছড়িয়ে পড়ে এবং ঐ সকল হলদে দেখায়,একেই জন্ডিস বলে।

সাধারণত: হেপাটাইটিস বা লিভারের প্রদাহ,সিরোসিস অফ লিভার পিওকোষ প্রদাহ বা কোলেনজাইটিস, পিওপাথুরী বা গলস্টোন,লিভারের ক্যান্সার বা টিউমার এবংহিমোলিসিস বা রক্ত কণিকা ধবংস সংক্রান্ত রোগ প্রভৃতিতে জন্ডিস হতে দেখা যায়।

হোমিওপ্রতিবিধান,হোমিওপ্যাথি কোন রোগের চিকিৎসা করে না রোগীর চিকিৎসা করে।ডা. হানেমান বলিয়াছেন যে কোন রোগ হোক না কেন ঔষধ নির্বাচন করিবার পূর্বে দুইটি জ্ঞান চিকিৎসকের থাকিবার কথা বলিয়াছেন- লক্ষণ সমষ্টি সম্বন্ধে জ্ঞান এবং ঔষধের উৎপাদনকারী লক্ষণ সমষ্টির জ্ঞান।তাহা হইলেই জন্ডিস,হেপাটাইটিস বি ভাইরাস,এস বি এইচ (-)(+)দ্বারা আক্রান্ত রোগীসহ যে কোন রোগীদের আরোগ্য করা আল্লাহর রহমতে সম্ভব।

জন্ডিস রোগীদের লক্ষণের যেইসব ঔষধ প্রাথমিক ভাবে আসতে পারে,ব্রাইয়োনিয়া,চেলিডিনাম,নাক্স ভোম,চায়না,মার্ক সল,আর্সেনিক আয়োড,হাইড্রাস,লেপ্টেন্ডা,লাইকো,মার্ক ডাল,সিয়ানোথাস,নেট্রাম সালফ,থুজা সহ অনেক মেডিসিন লক্ষনের উপর আসতে পারে,তাই অভিজ্ঞ হোমিওচিকিৎসক ছাড়া ঔষধ নিজে নিজে ব্যাবহার করলে রোগ আরো জটিল আকারে পোঁছতে পারে।

লেখক,
ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ
কো- চেয়ারম্যান,হোমিওবিজ্ঞান গবেষণাওপ্রশিক্ষণ কেন্দ্র
হোমিওপ্যাথিক মেডিসিন কনসালটেন্ট
ই- মেইল নং drmazed96@gmail.com
মোবাইল নং 01822869389

গরমে দিনভর সতেজ থাকার ১০ উপায়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ