শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

টাঙ্গাইলে মাদরাসা শিক্ষকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দেউপুরে নিখোঁজ হওয়ার ২২ ঘন্টা পর হাত-পা বাঁধা অবস্থায় আনিসুর রহমান (৫৫) নামে এক মাদরাসা শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় দেউপুর গ্রামে তার নিজ বাড়ির সামনের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি একই উপজেলার গোহালিয়াবাড়ী ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক (মৌলভী) ও টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার লিয়াকত আলীর সহোদর ভাই।

কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, বুধবার রাত সাড়ে ৮টা থেকে মাদরাসা শিক্ষক আনিসুর রহমান নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার দুপুরে এ বিষয়ে কালিহাতী থানায় অবগত করা হয়। তখন থেকেই তাকে খুঁজে বের করতে মাঠে নামে পুলিশ। অবশেষে সন্ধ্যা ৭টার দিকে তার বাড়ির পাশেই নিজের পুকুর পাড়ে তার স্যান্ডেল পাওয়া যায়।

এই স্যান্ডেলের সূত্র ধরেই পুকুরে খুঁজাখুঁজির একপর্যায়ে তার লাশ উদ্ধার করা হয়। লাশের হাত-পা বাঁধা ছাড়াও কোমড়ের সাথে ইটভর্তি বস্তা বাঁধা ছিল। নিহতের মাথায় আঘাতে চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যার পর তার লাশ হাত-পা বেঁধে এবং কোমড়ে ইটের বস্তা ঝুলিয়ে নিজের পুকুরে ফেলে রেখে যায়। রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আনিসুর রহমানের লাশ ঘটনাস্থলেই ছিল।

আরও পড়ুন : চট্টগ্রামে নিজ বাসা থেকে কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ