শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

শ্রমিক অসন্তোষে উত্তাল নারায়ণগঞ্জের ফতুল্লা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের ফতুল্লায় একাধিক রফতানিমুখী পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক বিভিন্ন দাবিতে সকাল থেকে সড়ক অবরোধ করে রেখেছে।

রোববার সকাল ৮টা থেকে ফতুল্লার শিবুমার্কেট এলাকা থেকে বিক্ষোভ শুরু হয়। এর পর বেলা সাড়ে ১১টায় ফতুল্লা মডেল থানার সামনে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।

দুপুর ১২টা থেকে ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সড়ক অবরোধ তুলে নেয়ার অনুরোধ করে আসছেন।

তবে শ্রমিকরা জানিয়েছেন, তাদের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত সড়ক থেকে সরবেন না।

শ্রমিকরা জানান, সাকুরা, রেডিক্যাল, ওসমান, ইরান, আবির ফ্যাশনসহ ৬-৭টি তৈরি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক এ বিক্ষোভে অংশ নিয়েছে।

শ্রমিকদের অভিযোগ, সাকুরা গার্মেন্টের মালিক বেতনভাতা না দিয়ে শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ করেন এবং সন্ত্রাসীদের দিয়ে হুমকি দেন। কথায় কথায় শ্রমিক ছাঁটাই করেন।

একই সমস্যা অন্য কারখানাগুলোতেও। ওসি মঞ্জুর কাদের জানান, শ্রমিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

বেলা সাড়ে ১২টার দিকে শ্রমিকদের সড়ক থেকে উঠিয়ে ফতুল্লা ডিআইটি মাঠে সরিয়ে দেয়া হয়েছে। সড়কে যানচলাচল স্বাভাবিক করা হচ্ছে।

তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন আজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ