মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

তেহরিক-ই-তালেবানের নতুন আমির হলেন নুর ওয়ালি মেহসুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: পাকিস্তানের তেহরিক-ই-তালেবান (টিটিপি) এর কমান্ডার মোল্লা ফজলুল্লাহ এক সপ্তাহ আগে ড্রোন হামলায় নিহত হওয়ার পর দলটি নুর ওয়ালি মেহসুদকে নতুন কমান্ডার হিসেবে ঘোষণা করেছে।

এএফপির মতে টিটিপির মুখপাত্র মুহাম্মদ খুরসানির মুক্তির পর তার এক বিবৃতিতে মোল্লা ফজলুল্লাহর মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

তার বিবৃতিতে ড্রোন হামলায় দুই সাবেক তালেবান প্রধানের মৃত্যুর কথা উল্লেখ করে মুহাম্মদ খুরসানি বলেন, এটা গর্বের ব্যাপার যে তেহরিক-ই-তালেবানের আমির বা নেতারা যুদ্ধের ময়দানে শহিদ হন।

আফগানিস্তানে ড্রোন হামলায় পররাষ্ট্র দফতর টিটিপির কমান্ডার মোল্লা ফজলুল্লাহর মৃত্যু নিশ্চিত করেছে।

পররাষ্ট্র সচিবের মুখপাত্র ড. মুহাম্মদ ফয়সাল সাপ্তাহিক ব্রিফিংয়ে দেয়া এক সাক্ষাতকারে বলেন, নিষিদ্ধ তেহরিক-ই-তালেবানকে লক্ষ্যবস্তু করা হবে।

তিনি বলেন, পাকিস্তানে নির্দোষ ব্যক্তিদের টিটিপি হত্যা করেছে। এজন্য তাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সাবেক কমান্ডার মোল্লা ফজলুল্লাহ সেনাবাহিনীর সদরদপ্তরসহ পাবলিক স্কুলে হামলা ও অারো অনেকটি কর্মকাণ্ডে জড়িত বলে খবর পেয়েছেন বলেও জানান ফয়সাল।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দাবি অনুযায়ী ১৪ জুন আফগানিস্তানের কুনার প্রদেশে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হয় সাবেক তেহরিক ই তালেবান পাকিস্তানের কমান্ডার মোল্লা ফজলুল্লাহ।

ডন নিউজ থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ 

তুরস্কের নির্বাচন নিয়ে যা বলছে জনগণ 

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ