মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

বাসায় ঢুকে অভিনেত্রীকে গণধর্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কলকাতার যাদবপুরে এক টেলিভিশন অভিনেত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে।

জানা যায়, অভিনেত্রীর ফ্ল্যাটে ঢুকে হামলা ও ধর্ষণ করে কিছু বহিরাগত। তবে অভিযুক্তদের পরিচয় পাওযা যায়নি।

শুক্রবার রাতে কলকাতার যাদবপুর সেন্ট্রাল রোডের একটি আবাসনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, যাদবপুরের একটি আবাসনের দ্বিতীয় তলায় পরিবার নিয়ে থাকেন ওই অভিনেত্রী। এখানে চার বছর ধরে রয়েছেন তারা। ওই আবাসনেরই চতুর্থ তলায় এক ব্যক্তি ফ্ল্যাট কিনেছেন। ওই ফ্ল্যাটে থাকেন না তিনি। তবে রাত হলেই বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা আসেন ওই ফ্ল্যাটে। অন্যান্য দিনের মতো গতরাতেও ওই ফ্ল্যাটে এসেছিলেন তারা।

অভিযোগে জানা যায়, বহিরাগতরাই অভিনেত্রীর ঘরে ঢুকে হামলা চালায়। নিরাপত্তার স্বার্থে লাগানো নজরদারি ক্যামেরাও ভেঙে দেন। শুধু তাই নয়, অভিনেত্রীর শ্লীলতাহানিও করে। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যাদবপুর থানার পুলিশ গেলে তাদের ওপরও হামলা চালানো হয়।

সূত্র: আনন্দবাজার

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ