বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মামলায় হেরে গিয়ে দুই সন্তানকে হত্যার পর এক বাবা আত্মহত্যা করেছেন।

শুক্রবার রাতের কোনও একসময় নরসিংদীর রায়পুরা পৌর এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন তুলাতলীতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাজল মোল্লা (৩২) ও তার মেয়ে কাকলী আক্তার (৮) ও ছেলে সোয়ান মোল্লা (৫)।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, কাজল মোল্লা প্রায় তিন বছর ধরে পুটিয়া নামক স্থানে থেকে নরসিংদী শহরে অটোরিকশা চালাতেন।

বিদেশে যাওয়ার জন্য তিনি রুহুল আমিন নামের একজনকে টাকা দেন। রুহুল আমিন ওই টাকা কাজলকে ফেরত দিতে টালবাহানা করতে থাকে। পরে রুহুল আমিনের বিরুদ্ধে আদালতে মামলা করেন কাজল।

গতকাল বৃহস্পতিবার ওই মামলার রায়ে হেরে যান কাজল। পরে তিনি দুই সন্তানকে নিয়ে বাড়িতে আসেন। ওই দিনই সন্ধ্যায় বাড়ি থেকে সন্তানদের নিয়ে বেড়িয়ে পড়েন।

শুক্রবার সকালে স্বজনরা খবর পান বাড়ির খানিকটা দূরে তুলাতুলী ঈদগাহ মাঠ সংলগ্ন স্থানে কাজল তার দুই সন্তানকে হত্যা করে সে নিজেও আত্মহত্যা করেছে।

এই মর্মান্তিক খবর পেয়ে এএসপি সার্কেল বেলাল হোসাইন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ময়নাতদন্তের জন্যে হাসপাতাল মর্গে পাঠান।

বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত আটক ১৬


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ