বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজগঞ্জের রায়গঞ্জ ও নওগাঁর সাপাহার উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৪ জনের নিহত হয়েছেন।

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বাসের অন্তত ১৫ যাত্রী।

শুক্রবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ভূইয়াগাতী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি। রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নামিরা আসমা এ তথ্য জানিয়েছেন।

এদিকে এর আগে শুক্রবার ভোরের দিকে নওগাঁ জেলার সাপাহারে গোডাউন পাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত ওই দুজন আমের ব্যবসা করতেন।

জানা গেছে, নওগাঁ থেকে একটি ধান বোঝাই ট্রাক চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। ট্রাকটি সাপাহার বাজার গোডাউন পাড়া মোড়ে আসলে একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত ওসি শামছুল আলম শাহ সাংবাদিকদের জানান, পুলিশ ঘটনাস্থল গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশের হেফাজতে নেয়। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত আটক ১৬


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ