মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা জ্বালানি সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগতে পারে: ডা. জাহেদ মহাসড়কে কোনো ধরনের থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আল আকসায় ওয়াচিং রুম বসালো ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামরিক নজরদারির জন্য ইসরাইলি সৈন্যরা আল আকসা মসজিদের ‘বাবুল রহমাত’-এর প্রবেশ দ্বারে ওয়াচিং রুম নির্মাণ করেছে।

ইসরাইলি সেনারা গত ১৮ জুনে সামরিক নজরদারির জন্য আল আকসা মসজিদের বাবুল রহমাত-এর প্রবেশ দ্বারে এ ওয়াচিং রুম নির্মাণ করে বলে জানা যায়।

জেরুজালেম এন্ডোমেন্টের তথ্য বিভাগের অফিসার ফারাস আদ-দাবস এ ব্যাপারে বলেন, জেরুজালেমে ইসরাইলীদের তদারকি জোরদার করার জন্য তারা এই ওয়াচিং রুম বসিয়েছে।

তিনি বলেন, যায়নবাদীদের নাশকতা বাহিনীরা সর্বদা ফিলিস্তিনিদের উপর নাশকতামূলক কর্মকাণ্ড চালায়। তারা পবিত্র রমজান মাসে মুসল্লিদের নামাজের স্থান ধ্বংস করেছে।

সম্প্রতি যায়নবাদীরা একটি উপশহরে আক্রমণ করে শহরের গাছ কেটেছে এবং মসজিদের খাদেমদের উপর অত্যাচার করেছে। এর ফলে উক্ত অঞ্চলে তীব্র দ্বন্দ্ব ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, যায়নবাদীরা দীর্ঘ ২০ বছর যাবত বাবুর রহমাত-এর আশে পাশের অঞ্চল পরিষ্কার করার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এবছর পবিত্র রমজান মাসে হাজার হাজার মুসল্লি এবং মুয়তাকিফান (যারা মসজিদে এতেকাফে বসেন) সকল বাধা বিপত্তি উপেক্ষা করে আল-আকসা মসজিদের বাবুর রহমাতের আশে পাশের অঞ্চল পরিষ্কার করেছে।

যায়নবাদীরা ওয়াচিং রুম বসানোর পূর্বে মসজিদুল আকসার নিরাপত্তা বিভাগের প্রধান আব্দুল্লাহ আবু তালিবকে গ্রেফতার করেছিল। গ্রেফতার করার কিছুক্ষণ পর তাদে আবার মুক্ত করে দেয়।

সূত্র: ইকনা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ