বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

সিলেট বন্যা কবলিত এলাকায় ত্রাণ ব্যবস্থা করার দাবি ইসলামী ঐক্যজোটের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী মৌলভী বাজারসহ সিলেট এলাকার বন্যা কবলিত এলাকায় খাদ্য, বস্ত্র, পানি, ঔষধপত্র ও চিকিৎসাসহ পর্যাপ্ত ত্রাণ সামগ্রীর সুব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

তিনি এক বিবৃতিতে বন্যা দুর্গত এলাকায় ডায়রিয়াসহ পানিবাহিত রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

আইওজে চেয়ারম্যান বন্যায় ক্ষতিগ্রস্থ বিপন্ন মানুষের কৃষি ও এনজিও ঋণ মওকুফের দাবি জানিয়ে বলেন যে, কৃষি ও এনজিও ঋণ গ্রহিতারা বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

ঋণের টাকায় সংগৃহিত বীজ ও সারসহ বিভিন্ন কৃষি উপকরন প্রয়োগ করে ফলানো ফসল বন্যার পানিতে ভেসে গেছে। ফলে সং্িশ্লষ্ট এলাকার কৃষকরা এখন বিপাকে পড়েছেন।

তারা এখন পরিবারের লোকজনদের খাবার যোগার করতেই হিমশিম খাচ্ছেন। এমতাবস্থায় তাদের পক্ষে ঋণ পরিশোধ করা কোন মতেই সম্ভবপর হয়ে উঠছেনা।

মাদক মামলায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড : প্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ