শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা

চীন থেকে ‘কে-৮ডব্লিউ জেট’ কিনছে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের কাছ থেকে ‘কে-৮ডব্লিউ জেট ট্রেইনার বিমান’ কিনছে বাংলাদেশ।
আজ বুধবার ঢাকায় বিমান বাহিনীর সদর দপ্তরে বাংলাদেশ বিমান বাহিনী ও চীনের মধ্যে কে-৮ডব্লিউ জেট ট্রেইনার বিমান ক্রয় সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের উপস্থিতিতে বাংলাদেশের পক্ষে বিমান বাহিনীর সহকারী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক এবং চীনের পক্ষে চায়না ন্যাশনাল এ্যারো টেকনোলজি ইমপোর্ট এন্ড এক্সপোর্ট কর্পোরেশনের (সিএটিআইসি) ভাইস প্রেসিডেন্ট লিউ জিয়ানহাই চুক্তিতে স্বাক্ষর করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। এতে বলা হয়, বিমান বাহিনীতে চীনের তৈরী কে-৮ডব্লিউ জেট ট্রেইনার বিমান সংযোজনের জি-টু-জি চুক্তিটি ‘ফোর্সেস গোল-২০৩০’ বাস্তবায়নের অংশ হিসেবে স্বাক্ষরিত হলো।

অনুষ্ঠানে অন্যানেরর মধ্যে বিমান বাহিনী সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ,সশস্ত্র বাহিনী বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জু ও সিএটিআইসি’র প্রেসিডেন্ট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কে-৮ডব্লিউ জেট ট্রেইনার বিমান ২০১৪ সাল থেকে বিমান বাহিনীতে ব্যবহার হয়ে আসছে। পুনরায় কে-৮ডব্লিউ জেট ট্রেইনার বিমানের সংযোজন বিমান বাহিনীর সক্ষমতাকে বহুলাংশে বৃদ্ধি করবে।

মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৯ গ্রেফতার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ