শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা

গাজীপুরে নির্বাচন সুষ্ঠু না হলে ব্যবস্থা: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ঃ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা।

তিনি বলেছেন, প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে নির্বাচন সুষ্ঠু করতে। নির্বাচন যদি সুষ্ঠু না হয় এবং এর পেছনে প্রশাসনের কেউ জড়িত থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গাজীপুর সিটি নির্বাচনকে সামনে রেখে বুধবার গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনে সমন্বয় কমিটির সভা শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট সব পক্ষ মত প্রকাশ করেছেন সভায়। তারা ২৬শে জুন সুষ্ঠু ভোটের নিশ্চয়তা দিয়েছেন। ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। খুলনা সিটি করপোরেশন নির্বাচনে প্রশাসনের ভুমিকা প্রশ্নবিদ্ধ ছিল এমন বক্তব্য প্রত্যাখ্যান করে সিইসি বলেন, প্রশাসন নির্বাচন ‘স্টাফিং’ (ভোট জালিয়াতি) করেছে-এই বক্তব্য আমি প্রত্যাখ্যান করি।

ভোটের নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, গাজীপুর এত বড় সিটি। তফসিল ঘোষণার পর এখন পর্যন্ত এখানে (গাজীপুর) কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করছি, নির্বাচনের দিনও পরিবেশ ভালো থাকবে। গাজীপুরে ছয়টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে জানান সিইসি।

ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার কে এম আলী আজমের সভাপতিত্ব সভায় নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন ঃ মেয়র পদে তিন সিটির মনোনয়ন পেলেন ৮ জন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ