বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

খুলনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ঃ খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচজন নিহত ও ১৬ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার বরাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে খুলনা ও ডুমুরিয়ার ফায়ার সার্ভিসের তিনটি দল ও পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে পাঠায়। বিকেল চারটা পর্যন্ত দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।

নিহতদের মধ্যে কয়রা উপজেলার শরিফুল ইসলাম ও আব্দুর রাজ্জাকের পরিচয় পাওয়া গেছে। বাকী তিনজনের পরিচয় জানা যায়নি।

বাস দুর্ঘটনার খবর পেয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, থানার অফিসার ইনচার্জসহ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ও আহতদের চিকিৎসায় আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন ঃ `সিলেবাসের ত্রুটিগুলো মেনে নিয়ে উত্তরণের পথ খুঁজতে হবে

আরএম/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ