শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

মেয়র পদে তিন সিটির মনোনয়ন পেলেন ৮ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ঃ রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র নিয়েছেন আটজন।

বুধবার পর্যন্ত বরিশালের পাঁচজন, সিলেটের দুজন ও রাজশাহীর একজন মনোনয়ন ফরম তুলেছেন। আগামীকাল বৃহস্পতিবার মনোনয়ন তোলা ও জমা দেয়ার শেষ দিন।
রাজশাহী সিটির জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

বরিশাল সিটির মেয়র প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি খান আলতাফ হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহিদ ফারুক, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, সহসভাপতি মীর আমিন উদ্দিন ও সদস্য মাহমুদুল হক খান।

সিলেট থেকে মেয়র প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও অধ্যাপক জাকির হোসেন।

আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৮ জুন। ৯ জুলাই পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।

তিন সিটিতে একক প্রার্থী দেবে বিএনপি 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ